ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্ধেক দামেই নেইমারকে বেচে দিতে চান ক্ষুব্ধ পিএসজি সভাপতি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪০ বার পঠিত

যে স্বপ্নের পেছনে ছুটে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাইফি, সেই স্বপ্ন বারবার ভেঙে যাচ্ছে। এবারও রিয়াল মাদ্রিদের কাছে ফিরতি লেগে হেরে গিয়ে মেসি-নেইমার-এমবাপ্পে সমৃদ্ধ দুর্ধর্ষ ফরাসি ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হয়েছে। এতে খেলোয়াড়দের ওপর বিশেষ করে নেইমারের ওপর চটেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যাত্রা করেন নেইমার।

পরের বছর আসেন কিলিয়ান এমবাপ্পে। আর গত বছর যোগ দেন আর্জন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এত বড় বড় তারকা থাকলেও তাদের মধ্যকার রসায়ন জমে ওঠেনি। তাই মাঠের খেলায় ফলাফলও ভালো আসছে না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আগামী দলবদলের মৌসুমে নেইমারকে বেচে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিএসজি।

যে বিরাট সম্ভাবনা নিয়ে ফুটবলে আগমন ঘটেছিল নেইমারের, পরিণত ক্যারিয়ারে তার বাস্তবায়ন করতে পেরেছেন সামান্যই। গত বছর তিনি অবসর নিয়ে ভাবনার কথাও জানিয়েছেন। ‘মার্কা’ দাবি করেছে, আকশচুম্বী দাম পেলেও নেইমার মাঠের খেলায় তা উসুল করতে পারছেন না। তাই তার ওপর বিরক্ত হয়েছে খেলাইফি। পিএসজির সঙ্গেও নেইমারের সম্পর্ক তেমন ভালো নয়। একের পর এক চোটের পাশাপাশি বারবার মাঠের বাইরে বিব্রতকর ঘটনা ঘটাচ্ছেন।

এসব কারণে নেইমারকে নিয়ে আর যন্ত্রণা সহ্য করতে রাজি নয় প্যারিসের ক্লাবটি। ব্রাজিল সুপারস্টারের পেছনে তাদের ট্রান্সফার ব্যয় ছিল ২২ কোটি ২০ লাখ ইউরো। কিন্তু এত পরিমাণ অর্থে ৩০ বছর বয়সী নেইমারকে কোনো ক্লাব কিনতে রাজি হবে না। ‘মার্কা’ দাবি করেছে, সর্বোচ্চ দর হাঁকানো ক্লাবের কাছেই বিক্রি করে দেওয়া হবে নেইমারকে। সেই দর যদি ১০ কোটির কাছকাছিও হয়, তাতেও নাকি আপত্তি নেই ক্লাবটির!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102