ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় শিশুসহ দুই পথচারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুরে প্রাইভেটকার চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-বুড়িচংয়ের শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে শিশু আনিছ (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে কুমিল্লামুখী একটি প্রাইভেটকার পেছন থেকে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করলেও চালক ঘটনার পর পালিয়ে যায়।

ওসি জানান, প্রাইভেটকার চাপায় নিহত শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর প্রাইভেটকারটি স্থানীয়রা আটক করেছে। পরে এটি থানায় আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102