ads
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সামান্তা আক্তার জ্যোতি (২০)। এ সময় সামান্তার সহপাঠী নিলয় আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় শাহ আলী মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামান্তার বন্ধু নিলয় জানান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সে‌মিস্টারের ছাত্রী ছিলেন সামান্তা। ইউনিভার্সিটির পিকনিক শেষে রাতে সে আমাকে ফোন করে বলে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। পরে মিরপুরের বাসায় ফেরার পথে শাহ আলী মাদরাসার সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। সেখানে আমরা ছিটকে পড়ে গুরুতর আহত হই। পরে জানতে পারি, সামান্তা মারা গেছে।

ময়নাতদন্তের জন্য সামান্তার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আর আহত নিলয় চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় এক মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102