ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে বাতিল হলো সানি লিওনের ভিসা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তি ও মানবাধিকারবিষয়ক পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ড. হাছান মাহমুদ বলেন, ভিসা আবেদনে নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচয় গোপন করায় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ভারতীয় দশজন তারকা ভিসার আবেদন করেছিল। পরে যাচাই-বাছাইয়ে সানি লিওনের পরিচয় প্রকাশ পাওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তার ভিসা বাতিলের সুপারিশ করে।

এর আগে গত ৯ মার্চ সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নেওয়ার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি।

এদিকে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র উৎসবে ৪০টি দেশের ১৪০টি চলচ্চিত্র দেখানো হবে এ উৎসবে। মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিদিন চারটি সিনেমা দেখানোর পাশাপাশি অনলাইনেও দেখানো হবে।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এ ধরণের শর্টফিল্মে যেন তরুণ সমাজের জন্য বার্তা থাকে এবং সমাজ গঠনে যে ধরণের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ভূমিকা রাখে সেগুলোকে প্রোমোট করতে হবে। বর্তমান তরুণ সমাজ অনলাইন দুনিয়ায় নিমজ্জিত। তাদের অনেকেই মাদকাসক্ত। তাদেরকে মাদকাসক্ত ও অপসংস্কৃতি থেকে রক্ষায় একটি সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে হবে।

সিনেমার খারাপের দিন শেষ আগামীতে আরও ভালো সিনেমা নির্মিত হবে বলেও জানান হাছান মাহমুদ। এছাড়া নতুন সিনেমা হল নির্মাণ ও সংস্কারে সরকার ১ হাজার কোটি টাকার বরাদ্দ রাখার কথাও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মুক্তি ও মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র উৎসবটি চলবে ১৫ মার্চ পর্যন্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102