ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেন ওয়ার্নের এক ফোন কলের মূল্য ১২ লাখ ৫০ হাজার ডলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

মাত্র এক ফোন কলেই ১২ লাখ ৫০ হাজার ইউএস ডলারের চুক্তি করেছিলেন অস্ট্রেলিয়ার সদ্য প্রয়াত ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন। এতে স্পষ্টত মাঠে ও মাঠের বাইরে তার বিশ্বজোড়া ঈর্ষণীয় খ্যাতির আঁচ পাওয়া যায়।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে শ্রীলঙ্কায় অজিদের হয়ে শর্ট টেস্ট সিরিজ খেলছিলেন ওয়ার্ন। ওই সময় যুক্তরাজ্যভিত্তিক তার এজেন্ট মাইকেল কোহেন তাকে সেই ফোন কল করেন।

সেসময় ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে ছিলেন ওয়ার্ন। বিশ্বের আনাচে-কানাচের বিভিন্ন দল, প্রতিষ্ঠান, সংস্থা থেকে একের পর এক লোভনীয় সব চুক্তির প্রস্তাব পাচ্ছিলেন। স্বভাবতই মোটা অংকের প্রস্তাব দিয়েছিল এক ইংলিশ ফার্স্ট ক্লাস টিম। সেবার ইংলিশ কাউন্টি ক্রিকেটে তাকে পাওয়া নিয়ে রীতিমতো নিলাম যুদ্ধ শুরু হয়।

জীবনের মোড় পাল্টে দেওয়া সেই ফোন কল নিয়ে ২০১৮ সালে নিজের আত্মজীবনীতে বিস্তারিত বর্ণনা করেন ওয়ার্ন। সেই চুক্তিতে আলিশান বাড়ি, গাড়ি, নগদ অর্থ সব ছিল।

গত সপ্তাহে থাইল্যান্ডে এক রিসোর্টে মারা যান লেগ স্পিন জাদুকর ওয়ার্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। এর আগে ওই এক চুক্তির ৫০ গুণের বেশি সম্পদ রেখে গেছেন তিনি।

বলা বাহুল্য সর্বকালের অন্যতম সেরা লেগি ওয়ার্ন। বর্ণিল ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।

এছাড়া ১৯৪ ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তার দখলে। সম্প্রতি ঐতিহাসিক অ্যাসেজ সিরিজে তাকে ধারাভাষ্য দিতে দেখা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102