মো: নাজমুল হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার পরবর্তী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নেবেন না মাহাথির মোহাম্মদ। স্থানীয় সময় গত বুধবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে দশমবারের সংসদ সদস্য দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমি এখনো সুস্থ হয়ে উঠতে পারিনি। আমি এখনো দুর্বল। সুতরাং আমি মনে করি, আমাদের অন্য কাউকে রাজনীতিতে আসার সুযোগ দেওয়া উচিত।তরুণদের রাজনীতিতে নিয়ে আসা উচিৎ৷ তার চেয়ে কম বয়সী কেউ দায়িত্ব গ্রহণ করুক এবং রাজনীতিতে আসুক–এমন পরামর্শ দেন তিনি। তবে তিনি জাতীয় নির্বাচনে তার দলের হয়ে প্রচারণা চালাবেন বলে সাংবাদিকদের জানান৷