ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুকুরের কামড়ে এসআই-কনস্টেবল আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

রাঙামাটির কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে পুলিশের এসআই-কনস্টেবলসহ তিন জন আহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) রাতে উপজেলা সদরের কাউখালী থানা ও কচুখালী গ্রামে কুকুরটির আক্রমণের শিকার হন তারা।

আহতরা হলেন- কাউখালী থানার এসআই ওসমান গণি (৩৫), কনস্টেবল আজমুল (২৫) ও এক মাছ ব্যবসায়ী।

এলাকাবাসী জানান, শুক্রবার রাতে একটি কুকুর কাউখালী থানার সামনে হঠাৎ করে পেছন থেকে কামড় দেয় এসআই ওসমান গণি ও কনস্টেবল আজমলকে। এরপর দৌড়ে পালিয়ে যায়। থানার অন্য পুলিশেরা আহত দুই জনকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুক্ষণ পর কচুখালী এলাকায় গিয়ে কুকুরটি এক মাছ ব্যবসায়ীকে কামড় দেয়। এরপর চারপাশ থেকে ঘিরে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ জনতা।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুইমিং প্রু রোয়াজা জানান, শুক্রবার রাতে পুলিশের এক এসআইসহ তিনজন পাগলা কুকুরের আক্রমণের শিকার হন। তাদের প্রাথমিক চিকিৎসা ও ইনজেকশন দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102