ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ থেকে ইসির সংলাপ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২২ বার পঠিত

আজ থেকে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংলাপ শুরু করতে যাচ্ছে। রবিবার (১৩ মার্চ) বিকেল ৩টায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ইসির ধারাবাহিক এই সংলাপ শুরু হবে। পর্যায়ক্রমে দেশের রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের সঙ্গে সংলাপ করবে ইসি। সবার শেষে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে। দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করতেই এই সংলাপের আয়োজন করা হয়েছে। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে ইসি।

গত ৯ মার্চ নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সবার পরামর্শের আলোকে রোডম্যাপ তৈরি করা হবে। সংলাপের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন, তার চেষ্টা করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে সবার শেষে।

আজ প্রথম দিনের সংলাপে ইসি যে শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়েছে তাঁরা হলেন প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক এম জাফর ইকবাল, দিলারা চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, আবদুল্লাহ আবু সায়ীদ, নুরুল আমিন বেপারী, এম আনোয়ার হোসাইন, ইমতিয়াজ আহমেদ, এম আবুল কাসেম মজুমদার, বোরহানউদ্দিন খান, সাদেকা হালিম, নাজমুল আহসান কলিমউল্লাহ, আকতার হোসেন, লায়লুফার ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্যোবিদায়ি উপাচার্য ফারজানা ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য তানভীর হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য এ এফ এম মফিজুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষক অধ্যাপক সলিমুল্লাাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মোহাব্বত খান, মোবাশ্বের হোসেন, আসিফ নজরুল, তাসলিম আরিফ সিদ্দিকী, আল মাসুদ হাসানুজ্জামান, মুহাম্মদ শামছুল আলম ও মোহাম্মদ ইয়াহিয়া আক্তার।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। পরদিন ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে এ কমিশন প্রথম অফিস করে গত ২৮ ফেব্রুয়ারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102