ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফ্রিকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৮ বার পঠিত

আফ্রিকার কঙ্গোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কঙ্গোর রাষ্ট্রীয় ট্রেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।

প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকার বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৬০ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের কিছু বগি খাদে পড়ে যায়। অনেকেই সেখানে আটকে পড়ে আছে।

কর্তৃপক্ষ বলেন, ট্রেনটি ১৫টি ওয়াগন দিয়ে তৈরি। যার মধ্যে ১২টি খালি ছিল। ১৫টি ওয়াগনের মধ্যে ৭টি খাদে পড়ে যায়। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামের দিকে লাইনচ্যুত হয়।

তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানতে পারেনি কর্তৃপক্ষ। লাইন পুনরায় স্বাভাবিক করতে কঠোর পরিশ্রম করছে উদ্ধারকারী টিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102