ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শায়েস্তাগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫৬ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

শনিবার (১২ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণ মারা যান।

দুর্ঘটনার পর তাকে সিলেটে নিয়ে যাওয়ার লোক পাওয়া যাচ্ছিল না। পরে রেড ক্রিসেন্ট ইউনিটের সহায়তায় তাকে সিলেটে নেওয়া হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিরিকান্দি গ্রামের ইমান আলীর ছেলে লিওন মিয়া (৩০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাঁচরুখি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বুড্ডা গ্রামের চন্দ্র মোহনের ছেলে ইন্দ্র মোহন দাশ (৩৫) ও একই উপজেলার বড়ইবাড়ি গ্রামের শহীদ মিয়ার ছেলে আল আমিন (২৪)।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর জেলা প্রশাসক ইশরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সেখানে ‘দুর্ঘটনাপ্রবণ এলাকা’ উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপনের নিদের্শনা দিয়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টায় সিলেটমুখী আসিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পেছন থেকে আসিফ পরিবহনের বাসটিকে চাপা দেয় শ্যামলী পরিবহনের আরেকটি বাস। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আরেকজনের মৃত্যু হয় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আনার পর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102