গতকাল ঢাকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সানি লিওন। রোববার সকালেই ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি। ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
অনুষ্ঠানে সানি লিওনের সঙ্গে নাচের সুযোগ পান তিনি। সানির সঙ্গে আলাপের অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে দীঘি বলেন, ‘সানি তো খুবই ভালো। যখন কনের এন্ট্রি হচ্ছিল, আমি তার (সানি) পেছনে দাঁড়িয়ে ছিলাম। তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, সিউর? তিনি বললেন- ইয়েস, সিওর। পরে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি।’
বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে স্টেজে ছবিও তোলেন দীঘি। তিনি বলেন, ‘সানি লিওনের মুখে হাসি লেগেই থাকে। আমার আবদার শুনে কাছে এসে ছবি তুলল। সানি খুবই ভালো, খুবই লক্ষ্মী।’
দীঘির ভাষ্য, এক পর্যায়ে সানি-দের সঙ্গে গানের তালে নেচেছেনও তিনি। সানি কিংবা তার স্বামী কাউকেই বিদেশি মনে হয়নি। একেবারে আপন মানুষের মতোই তারা আচরণ করেছেন।