ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়া শহর বিএনপির হিরু সভাপতি, মনি সা. সম্পাদক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫৭ বার পঠিত

বগুড়া শহর বিএনপির সম্মেলনে হামিদুল হক চৌধুরী হিরু সভাপতি ও মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোরশেদ মিটন ও সোলাইমান আলী নির্বাচিত হন। দীর্ঘ এক যুগ পর শনিবার (১২ মার্চ) রাতে শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভোটগ্রহণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তাদের নাম ঘোষণা করেন।

এরআগে বিকালে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। এসময় শহর বিএনপির আওতাধীন ১৮ ওয়ার্ডের এক হাজার ২৭৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। তবে সভাপতি পদে অন্য প্রার্থী না থাকায় হামিদুল হক চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়।

শহর বিএনপির আহবায়ক মশিউর রহমান শামিমের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া অনুষ্ঠানে বিএনপি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও মোশারফ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ডা. সাখাওয়াত হাসান জীবন, শামা ওবায়েদ এবং বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা বক্তব্য রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102