বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে শেরপুর জেলা জাতীয়তাবাদী যুবদল।
১৩ মার্চ রবিবার দুপুরে শহরের গৃর্দানারায়ণপুরস্থ জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবনের সামনের রাস্তায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু।
জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. হাতেম আলী, এসএম শহীদুল ইসলাম ভিপি, শহর বিএনপির সভাপতি এ বিএম মামুনুর রশিদ পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহমেদ, ঝিনাইগাতী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ বিল্লাহ, নকলা উপজেলা যুবদলের আহবায়ক মো. পলাশ, শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট আবু রায়হান আল বেরুনী, যুবদল নেতা ওসমান গনি, হাসান রনি, রাসেল সিকদার, আব্দুর রহমান তারা প্রমুখ।
সমাবেশে জেলা ও উপজেলা যুবদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।