ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোভ্যান চালক আত্মহত্যা করেছেন। রবিবার রাতে উপজেলা পৌর শহরের ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে রফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের ইনছাব আলীর ছেলে।

রফিকুলের ছোট বোন শিরিনা খাতুন জানান, তার ভাই ঘাটান্দিতে স্ত্রী-সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন ও অটোভ্যান চালাতো। রাতে জানতে পারি তিনি আত্মহত্যা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রাতে ভাত খাওয়ার সময় স্ত্রীর সঙ্গে কথাকাটি হয়। খাওয়া শেষ না করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন। এরপর মশার কয়েলের জন্য ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে কয়েল কিনে ফের শুয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তার রুমে কিছু পড়ার শব্দ শুনে তার স্ত্রী রাজিয়া দরজা ধাক্কা দিলে বন্ধ পান। পরে ছিদ্র দিয়ে দেখেন তার স্বামী ঘরের ধণ্নার সাথে ঝুলে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানা পুলিশকে জানান।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার রাতেই মরদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিকুলের স্ত্রী রাজিয়া একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102