ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোজ্যতেল নিয়ে সরকারের নতুন ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৫ বার পঠিত

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে চলমান সংকটে সয়াবিন ও পাম তেলে ছাড় দেয়ার ঘোষণা দিল সরকার। বর্তমান পরিস্থিতি সামাল দিতে দেশে সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ ছাড় দেয়া হয়। এতদিন এ দুটি পণ্যে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ও ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ ছিল।

সম্প্রতি দেশের বাজারে দফায় দফায় ভোজ্যতেলের দাম বেড়েছে। সর্বশেষ প্রতি পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৭৯৫ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু সরবরাহের ঘাটতির সুযোগে ঢাকায় খুচরা পর্যায়ে এই তেল ৮২০ টাকায় পর্যন্ত বিক্রি হয়েছে বলে খবর মিলেছে।

অন্যদিকে মিল থেকে তেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি এক শ্রেণির ব্যবসায়ী মজুদ করায় এই সংকট আরও প্রকট হয়েছে। এ অবস্থায় পণ্য দুটির মূল্য হ্রাসে ক্রেতা ও ব্যবসায়ীদের ওপর থেকে এই কর অব্যাহতি দেয় সরকার।

এর আগে ভ্যাট মওকুফের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সে সময় অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করার প্রক্রিয়া চলছে।

এদিন জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সয়াবিন ও পাম তেলে এই ভ্যাট দিতে হবে না। তবে অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।

যদিও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, রান্নার তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102