ads
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে সানা বিতর্কে মুখ খুললেন মালিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

অবশেষে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদ বিতর্কে মুখ খুললেন দেশটির তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এককথায় অভিনেত্রীর হয়ে ব্যাট ধরলেন তিনি।

অতি অল্প সময়ে ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে আরোহন করেছেন সানা। বয়সটাও বেশি নয়। ফলে মাঝে মাঝে তাকে বিভিন্ন ইস্যুতে সপাট জবাব দিতে দেখা যায়। একে পাকিস্তানের বিনোদন জগতের অনেকে ভালোভাবে নিতে পারেননি। অসংখ্য মডেল ও শিল্পী অভিনেত্রীকে ‘অসভ্য ও অভদ্র’ বলে আখ্যায়িত করেন।

এ নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল পাক শোবিজ জগত। এতে মানসিকভাবে বিপর্যস্তও সানা। এবার তার পাশে দাঁড়ালেন শোয়েব। সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি জানালেন, সানা সবসময় তার ও অন্যান্যদের প্রতি সদয় ও বিনয়ী।

শোয়েব বলেন, ‘আমি অনেক দিন ধরে সানাকে চিনি। কয়েকবার তার সঙ্গে বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছে আমার। সেই জায়গা থেকে আমি বলতে পারি, সে খুব দয়ালু ও ভদ্র মানুষ। অভিনেত্রী সবসময় আমার ও অন্যান্যদের সঙ্গে সদাচরণ করতে দেখেছি। তাকে নিয়ে এখন এই অভিজ্ঞতাই হয়েছে।’

সানার আচরণ নিয়ে সর্বপ্রথম প্রশ্ন তোলেন দেশীয় মডেল মানাল সালিম। সানাকে উদ্ধত বলে অ্যাখ্যায়িত করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102