ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে তিনমাস পর করোনায় মৃত্যুশূন্য দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৮ বার পঠিত

দেশে করোনার প্রকোপ কমে এসেছে। শনাক্ত হার ও মৃত্যুও আগের চেয়ে অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু ঘটেনি। এর ফলে তিনমাস পর করোনায় মৃত্যুশূন্য দিন পার করল দেশ। এর আগে করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত বছরের ৯ই ডিসেম্বর। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।

মঙ্গলবার (১৫ই মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৯টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২শ’ ১৭ জন। শনাক্তের হার এক দশমিক পাঁচ চার। মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯শ’ ৪২ জনের। মোট মৃত্যু ২৯ হাজার ১শ’ ১২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ’ জন। মোট সুস্থ ১৮ লাখ ৬৪ হাজার ৪শ’ ৮ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ছয় এক শতাংশ। মৃত্যুহার এক দশমিক চার নয়।

এর আগে, গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ২৩৯ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102