ads
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাতকে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্ণামেন্টে তাতিকোনা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৬৭ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ মনিরঃ ছাতকে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় তাতিকোনা ক্রিকেট ক্লাব বনাম ছাতক সিমেন্ট কারখানা ক্রিকেট ক্লাব।

১৫ ওভারের সীমিত খেলায় তাতিকোনা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মিনহাজুর রহমান তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক থানার এসআই আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবলু, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসতিয়াক রহমান তানভীর প্রমুখ। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন শিক্ষক প্রনব দাস মিঠু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102