ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনে ফক্স নিউজের সাংবাদিক নিহত: বিবিসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত
FILE PHOTO: Ukraine's biggest national flag on the country's highest flagpole and the giant 'Motherland' monument are seen at a compound of the World War II museum in Kyiv, Ukraine, December 16, 2021. Picture taken with a drone. REUTERS/Valentyn Ogirenko

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে এক হামলায় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন। একই ঘটনায় তার সহকর্মী ব্রিটিশ সাংবাদিক বেঞ্জামিন হল আহত হয়েছেন।

জানা গেছে, সোমবার সংবাদ সংগ্রহের জন্য রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিলেন পিয়েরে জাকর্জেভস্কি। এ সময় কিয়েভ থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হোরেনকায় তার গাড়িটি গোলাগুলির মধ্যে পড়ে যায়। এতে গাড়িতে আগুন লেগে জাকর্জেভস্কি নিহত হন। ওই ঘটনায় আহত হন ৩৯ বছর সাংবাদিক বেঞ্জামিন হল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার খবরটি জানান ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট। তিনি বলেন, পিয়েরে যুদ্ধের ছবি তুলতেন। ফক্স নিউজের জন্য ইরাক ও আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়াসহ প্রায় প্রতিটি আন্তর্জাতিক ঘটনার ছবি তুলেছেন। একজন সাংবাদিক হিসেবে তার নিষ্ঠা ও মেধা ছিল অতুলনীয়।
সাংবাদিক নিহতের ঘটনায় সমস্ত দায় রাশিয়ার উপর চাপিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেনকো। এই ঘটনায় ইউক্রেনের এক সাংবাদিকও নিহত হয়েছেন বলে জানান তিনি।

গেরাশচেঙ্কোর অভিযোগ, রুশ সেনাদের কামানের গোলায় গাড়ি আগুন ধরে ইউক্রেনের সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা ও ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি, আইরিশ সেন্ট্রাল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102