ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসে তরুণীর ২৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত
বাম পাশ থেকে- বাসে লোকটির কলার ধরে আছেন জেবুননেসা, ভাইয়ের পাশে বসে ঘটনার বিস্তারিত বলছেন তিনি

রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী কাজী জেবুননেসা কামাল। গত রোববার সন্ধ্যার পর মৌমিতা পরিবহনের বাসে মায়ের সঙ্গে শনির আখড়া থেকে ফিরছিলেন। এ সময় তার সঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রতিবাদ জানান তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ঐ তরুণী ও তার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইছেন। এরপরে লোকটি বাস থেকে তাড়াহুড়া করে নামার চেষ্টা করলে ঐ তরুণী তাকে কলার ধরে মারছিলেন। একপর্যায়ে ঐ ব্যক্তির টি-শার্ট ছিঁড়ে যায় এবং তিনি বাস থেকে নেমে যেতে সক্ষম হন।

এই ঘটনার ২৭ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কি ঘটেছিল সেখানে, কেন ঐ তরুণী লোকটিকে মারছিলেন, কেন লোকটি তাদের কাছে ক্ষমা চাচ্ছিলেন- এরকম নানা প্রশ্নের সৃষ্টি হয়।

ঘটনার ব্যাখ্যা দিয়ে জেবুননেসা জানান, সেদিন বাসে জায়গা না থাকায় মাকে ইঞ্জিনের পাশে বসিয়ে দিয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে পাশের একটি সিট ফাঁকা হওয়ায় তিনি বসে পড়েন। এর একটু পর ঐ ছাত্রীর পাশে এক ব্যক্তি বসেন।

মাথাব্যথার কারণে আমি জানালায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ছিলাম। একপর্যায়ে টের পেলাম লোকটি আমার শরীরে হাত দিচ্ছে। সঙ্গে সঙ্গে ‘টি-শার্ট ধরে টান দিয়ে জিজ্ঞেস করলাম, ‘তুই গায়ে হাত দিলি কেন?’ এরপর লোকটা বলে উঠলো, ‘আপনি তো ঘুমায় ছিলেন।’ এটা শুনে আমারও মেজাজ গরম হয়। পরিস্থিতি বেগতিক দেখে লোকটি পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করে।

বাসের অন্যান্য যাত্রীরা সাহায্য এগিয়ে আসেনি এমন আক্ষেপে জেবুননেসা বলেন, লোকটি যখন নেমে যাচ্ছিল তখনও তাকে ধরতে বাসের কোনো যাত্রীরা এগিয়ে আসেনি। উল্টো অনেকেই বলাবলি করছিল, লোকাল বাসে এরকম ঘটনা ঘটেই, সমস্যা হলে নিজেদের গাড়িতে চলাচল করলেই পারেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102