ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মিস ওয়ার্ল্ড-২০২১’ হলেন পোল্যান্ডের ক্যারোলিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

জমকালো আয়োজনে ঘোষণা করা হলো বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড-২০২১’-এর বিজয়ীর নাম। ৭০তম আসরে সেরার মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় এই আসর বসে। নানা আয়োজনের মাধ্যমে মধ্য রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন এবং তার ইচ্ছে আছে পিএইচডি করার। সাথে মডেল হিসেবেও কাজ করেন। সঙ্গে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছে রয়েছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, সেরকম কিছু কাজের সাথে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজেক্ট, নাম Zupa Na Pietrynie-র মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102