ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্যুটকেসে মিলল পুতিনকে ‘উন্মাদ’ বলা সেই রুশ মডেলের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪০ বার পঠিত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনার পর নিখোঁজ হন স্থানীয় এক মডেল। নিখোঁজের এক বছরেরও বেশি সময় পর স্যুটকেসে ভরে রাখা অবস্থায় ওই মডেলের দেহবাশেষ মিলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর ইউকে- এর এক প্রতিবেদনে জানানো হয়, ২৩ বছর বয়সী ওই মডেলের নাম গ্রেটা ভেডলার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পুতিনকে ‘সাইকোপ্যাথ বা বিকারগ্রস্থ’ বলে আখ্যায়িত করেছিলেন। তার এক মাস পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তখনে থেকেই ওই মডেলকে গুমের অভিযোগের তীর ছোড়া হয় পুতিন ও তার প্রশাসনের ওপর। কিন্তু একবছর পর অবশেষে জানা গেল ওই মডেলকে হত্যার পেছনে পুতিন বা রুশ প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই। ২০২১ সালের জানুয়ারিতে হত্যা করা হয় ভেডলারকে।

গ্রেটা ভেডলারকে হত্যা করে তারই প্রেমিক। টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার শিকার হন মস্কোর ওই মডেল। পুতিনের সমালোচনা বা গ্রেটার রাজনৈতিক মতাদর্শ যে তার মৃত্যুর জন্য দায়ী নয় তা এতদিনে খোলসা হলো।

আরো পড়ুন>> রাশিয়ার সাথে তেল চুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ভেডলারের প্রাক্তন প্রেমিক ২৩ বছর বয়সী দিমিত্রি কোরোভিন এতদিন পর সব স্বীকার করেছেন। বলেছেন, টাকা নিয়ে ঝগড়া বাঁধে তাদের মধ্যে। এরপর ভেডলারকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

জিজ্ঞাসাবাদকারীদের তিনি এও বলেন যে, খুনের পর ভেডলারের মরদেহ লুকিয়ে রাখতে একটি স্যুটকেস কেনেন। তারপর সেটির মধ্যে ভরে ফেলেন প্রেমিকাকে। ওই মরদেহ নিয়ে একটি হোটেলে তিন রাত কাটানোর কথাও স্বীকার করেছেন তিনি।

এরপর তিনি ভেডলারের লাশ গাড়ির পেছনে ভরে মস্কো থেকে ৩০০ মাইল দূরে লিপেটস্ক অঞ্চলের নির্জনস্থানে নিয়ে যান। সেখানেই গাড়ির বুটে এতদিন পড়ে ছিল লাশটি। ঘটনার পর ভেডলারের অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করতেন দিমিত্রি কোরোভিন। গোয়েন্দাদের জানান, বন্ধুদের কাছে ভেডলার যে জীবিত আছে সেটা প্রমাণ করতেই এমনটা করতেন তিনি।

চলমান ইউক্রেন-রাশিয়া সংকট শুরুর পর ওই মডেলের এক পুরুষ বন্ধু ইভজেনি ফস্টার তার খোঁজ শুরু করেন। কারণ পুতিনের সমালোচনা করেছিলেন ওই মডেল। এদিকে তার ওই বন্ধু আবার ইউক্রেনে রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত খারকিভের একজন ব্লগার। তাই পুতিনকে কোনোভাবে মামলায় জড়ানো যায় কিনা সে জন্য তিনি নিখোঁজ মামলা দায়ের করেন।

মামলার পর তদন্ত শুরু হয় এবং অবশেষে তার মরদেহের খোঁজ মেলে। তদন্তের এক পর্যায়ে ভেডলারের মৃত্যুতে প্রাক্তন প্রেমিকের সংশ্লিষ্টতা পায় পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেই জিজ্ঞাসাবাদেই সব স্বীকার করে দিমিত্রি কোরোভিন। সেই স্বীকারোক্তির ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মিরর ও ডেইলি মেইল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102