ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়ার কারণে দুই সন্তানকে হত্যার কথা আদালতে স্বীকার করলেন মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার ঘটনায় শিশু দুটির মা লিমা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সিনিয়র ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির হয়ে এ স্বীকারোক্তি দেন তিনি।

এর আগে গতকাল বুধবার (১৬ মার্চ) দিবাগত রাত ১ টায় লিমা বেগমকে উপজেলার দুর্গাপুরে বাড়ি থেতে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রাতেই শিশু দুটির মা লিমা এবং তার কথিত প্রেমিক সফিউল্লাহ ছাড়াও অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে শিশুটির বাবা ইসমাইল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঘটনা পর থেকেই তার মায়ের আচার আচরণ সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পরকীয়ার কারণে মিষ্টির সাথে বিষ মিশিয়ে ছেলে দুটিকে হত্যা করার কথা স্বীকার করেছে পুলিশের কাছে।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ খাওয়ানোকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনার খবরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এদিকে এ ঘটনায় বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102