ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডমিঙ্গোকে নিয়ে যা বললেন মাশরাফী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৭ বার পঠিত

বৃহস্পতিবার (১৭ মার্চ) ডিপিএলকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করতে আসেন মাশরাফী। সে সময়ই বাংলাদেশ দল, দেশের ক্রিকেটের অবস্থা ও রাসেল ডমিঙ্গোকে নিয়ে মুখ খোলেন তিনি। ম্যাশ বলেন, ‘রাসেল ডমিঙ্গোর প্রতি ক্রিকেটারদের অনেক অভিযোগ। সবচেয়ে বড় কথা, ড্রেসিংরুমে সুস্থ পরিবেশ থাকতে হবে। কিন্তু তার অধীনে সেটা নেই। স্টিভ রোডস চলে যাওয়ার পরও তাকে নিয়ে কথা হচ্ছে কেন? কারণ, তার সঙ্গে সুসম্পর্ক ছিল সবার। তবে বিসিবি যদি ডমিঙ্গোকে নিয়ে খুশি থাকে, সেটি ভিন্ন বিষয়।’

মাশরাফী যে প্রশ্ন উত্থাপন করেছেন, সেটা কি মিথ্যা? ক্রিকেটারদের সঙ্গে ভালো সম্পর্ক ডমিঙ্গোর? এই প্রশ্ন এড়িয়ে গেলেও অনেক সময় দেখা যায়, বাংলাদেশ হারছে বা হেরেছে এমন ম্যাচেও নির্ভার প্রধান কোচ। দলের দুঃসময়ে গ্যালারিতে কখনো কখনো হাসতেও দেখা যায় তাকে।

মাশরাফী কথা বলেছেন ডমিঙ্গোর জয়-পরাজয় নিয়েও। তিনি বলেন, দল যখন সফল হবে অবশ্যই এটা তার ক্রেডিট। আমি ওর সঙ্গে খুব বেশি কাজ করিনি, মাত্র তিনটা ম্যাচ। খুব বেশি আলোচনা, কথা বলার সুযোগ হয়নি ওর সাথে। তবে যত ম্যাচ আমরা হেরেছি, সেই দায়িত্বও কিন্তু তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ এখানে হেরেছি, যেগুলো হারার কথা ছিল না। আবার নিউজিল্যান্ডে যেটা জিতেছি, সেটা হয়তো বা জেতার কথা ছিল না।

জাতীয় দলে রাসেল ডমিঙ্গোর পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন মাশরাফী। তিনি বলেন, আমি মনে করি এখনও পর্যন্ত কিন্তু ওর (ডমিঙ্গো) রেশিও খারাপের দিকেই বেশি। দেখা যাক, এখন যদি দক্ষিণ আফ্রিকায় এক্সট্রা অর্ডিনারি কিছু করে আসে। কারণ ওর কালচার, ওর চেনা পরিবেশ, উইকেট সম্পর্কেও জানে। এখানে আশা করছি ও একটা বড় ভূমিকা পালন করবে। এখন যদি সেটা করতে পারে খুব ভালো হবে।

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরে রাসেল ডমিঙ্গো ও অ্যালান ডোনাল্ডের পরামর্শে পাওয়ার হিটিং কোচ হিসেবে পাঁচ দিনের জন্য এল বি মরকেলকে নিয়োগ দিয়েছে বিসিবি। এ বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন ম্যাশ। টাইগার পেসার বলেন, ‘পাঁচ দিনের জন্য কোনো কোচ এভাবে নেওয়া যায় কি না, এটা আমার জানা নেই। যেহেতু আমাদের ব্যাটিং স্পেশালিস্ট সেখানে আছেনই। আর আমাদের শর্ট টাইম নয়, আমাদের দীর্ঘ সময়ের জন্য কোচ দরকার।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102