ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একজন ব্যাটারের আক্ষেপ অধিনায়ক নিগার সুলতানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেটে বরাবরই শক্তিশালী দল। তাদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নেমে জয়ের সুবর্ণ সুযোগ তৈরি করেও জিতরে পারেনি বাংলাদেশ দল। ক্যারিবীয়দের মাত্র ১৪০ রানে বেঁধে ফেলেও শেষ পর্যন্ত ১৩৬ রানে অলআউট হয়ে ৪ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
ওয়েস্ট ইন্ডিজের ১৪০ রানের ইংনিসে১০ ওভার বল করে ৩ মেইডেনসহ মাত্র ২৩ রান খরচায় ২ উইকেট নেনে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। পরে ব্যাট হাতেও বাঁচিয়ে রেখেছিলেন জয়ের আশা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে।

শেষ দিকে নাহিদার সঙ্গে একজন ব্যাটার থাকলেই ফলটা ভিন্ন হতে পারতো বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এতো ভালো সুযোগ পেয়েও জিততে না পারার হতাশার কথাও জানিয়েছেন তিনি।

জ্যোতি বলেছেন, (এমন হারের পর) হতাশা তো থাকবেই। এসব ম্যাচগুলো অনেক ক্লোজ ম্যাচ, অনেক বড় সুযোগ ছিল আরো দুই পয়েন্ট নেয়ার। অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে, এটার জন্য সবার মন খারাপ হওয়াটা স্বাভাবিক।

তিনি আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে এত অল্প রানে আটকানো, এরপর খুব কাছাকাছি গিয়ে এরকমভাবে হারা। শেষ পর্যন্ত নাহিদা অনেক ফাইট করেছে, যদি একটা ব্যাটার তাকে সাপোর্ট করতো, তাহলে ফলটা আলাদা হতে পারতো।

এর আগে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জিততে না পারার কারণ হিসেবে জুটি গড়ার ব্যর্থতার কথা উল্লেখ করেন জ্যোতি।

এসব পরিস্থিতিতে অভিজ্ঞতা কম থাকায় জয় ধরা দিচ্ছে না বলে মনে করেন তিনি। তবে নিয়মিত খেললে আরো উন্নতি হবে বলে বিশ্বাস টাইগ্রেস অধিনায়কের।

নাহিদা বলেন, খুবই ক্লোজ ম্যাচ ছিল। আমাদের বোলাররা যেভাবে শুরু করেছিল, দুর্দান্ত। ব্যাটিং নিয়ে হতাশ। আমরা জুটি গড়তে পারিনি। আমার উচিত ছিল শেষ পর্যন্ত খেলা। এসব জিনিস নিয়ে কাজ করতে হবে আমাদের। এসব পরিস্থিতিতে আমাদের অভিজ্ঞতার অভাব রয়েছে। যদি আমরা নিয়মিত খেলি, তাহলে আরো উন্নতি হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102