বাপ্পি আলমঃ বোলিং এ ভালোই দাপোট দেখিয়ে মাত্র ১৪০ রানে ওয়েষ্টইন্ডিজ দলকে বেধে ফেলেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ হয়তো বিশ্বকাপে নারী ক্রিকেটাররা তাদের দ্বিতীয় জয়ের স্বাদ পেতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত বল আর প্রয়োজনীয় রান প্রায় সমান হয়ে গেলেও পারলো না সালমা খাতুন আর নাহিদা আক্তার রা। ওয়েষ্ট ইন্ডিজ ১৪০/৯ উইকেটের জবাবে বাংলার মেয়েদের সংগ্রহ ১৩৬/১০ উইকেটে ৪৯.৩ ওভারে।
ওয়েষ্টইন্ডিজ দিলের হ্যালে ম্যাথিউজ একাই নেন ৪ উইকেট আর রান দেন মাত্র ১৫ এখানেই স্বপ্ন ভংগ হয় বাংলার নারী ক্রিকেট দলের। বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তার উভয়েই ২৫ রান করে সংগ্রহ করেন ও খেলেন এক লড়াকু ইনিংস যার সবটাই শেষ পর্যন্ত ভেস্তে যায়। ওয়েষ্টইন্ডিজ দলের জয়ে বড় ভুমিকা রাখেন উইকেট কিপার ব্যটসম্যান স্যমেইন ক্যামবেলে। যার সংগ্রহ ৫৩ রান ১০৭ বলে।
বাংলাদেশ দলের সালমা খাতুন ও নাহিদা আক্তার উভয়ে ২৩ রানের বিনিময়ে ২ টি করে উইকেট তুলে নিয়ে লড়াকু মেজাজের পরিচয় দিয়ে শেষ পর্যন্ত ৪ রানের পরাজয় মেনে নিতে বাধ্য হয়।