ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ি-ঘর সবই ছিল, যা এখন সবই অতীত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

নকলা(শেরপুর)প্রতিনিধি: পুরুষের পড়নের লুঙ্গি আর মেয়েদের পড়নের শাড়ি ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে ৪ টি কৃষক পরিবারের। কষ্টের আহাজারিতে পুরো গ্রামে বইছে আগুনে পুড়ে যাওয়া পরিবারের জন্য ।

শেরপুরের নকলা উপজেলায় পৌরসভার ৬নং বাদাগৈড়  ওয়ার্ড আজ সকাল ১০ টায় বিদুৎয়ের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ।মুহূর্তের মধ্যেই একে একে ৪টি কৃষকের ঘর ও আসবাবপত্র সহ মজুদ করা ধান চাল খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ছেলে মেয়েদের পড়ার বই খাতা সহ সঞ্চিত টাকা পয়সা সব কিছুই পুড়ে ছাই।

পৌরসভার  বাদাগৌড় মধ্য পাড়া মরহুম হামেদ আলীর ছেলে  সুরুজ্জামাল, মিনাল মিয়া, আবুল ,হোসেনের পুড়ে ছাই হয়ে গেছে সব । খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কিছুই সঞ্চিত নেই।

কৃষক মিনাল মিয়া জানান, ঘরে খাওনের লাইগা ৫ মন ধান আছিল আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে এহন কি খামু?

অথচ মাত্র ৩০০ গজ দূরে ফায়ার সার্ভিস স্টেশন তবে জমির মালিকানা  মামলা জটিলতা চলছে ৩যুগ ধরে।

নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে পুড়ে যাওয়া পরিবারের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে সেই সাথে নকলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মামলা জটিলতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102