ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তাসকিনের প্রশংসায় ভারতীয় ধারাভাষ্যকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপারস্পোর্ট পার্কে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ে বড় অবদান রাখেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার পর থেকেই তিনি ভালো পারফর্ম করে যাচ্ছেন।

এবার তাকে নিয়ে প্রশংসায় ভাসলেন ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। উদ্বোধনী জুটি ভাল করেন। লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলির অর্ধশতকে ভর করে সফরকারীরা সংগ্রহ করে ৩১৪ রান। বল হাতেও শুরু থেকেই ভালো করে তামিমরা। সেই ধারা ধরে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয় পায় টাইগাররা।

এদিকে ১০ ওভারে ৩৬ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। তার ঝুলিতে ছিলো কাইল ভেরেইন, এইডেন মারক্রাম ও ম্যাচের সর্বোচ্চ স্কোরার র‍্যাসি ফন ডার ডুসেনের উইকেট। ঐতিহাসিক এই জয়ের দিনে তাসকিনের এ পারফরম্যান্স আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে।

বাংলাদেশের জয় ও তাসকিনের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা লিখেছেন- ‘বাংলাদেশের জন্য দারুণ ফল। আশা করি, তাসকিন যে প্রতিশ্রুতি দেখিয়েছে, তা পূরণ করতে পারবে। তাসকিন ও চামিরা তাদের জাতীয় দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সাকিব যখন তিনে ব্যাট করে তখন বাংলাদেশ আরও শক্তিশালী হয়।’

হার্শা আরও বলেন, ‘আমি আগেও বলেছি, তাসকিন ও চামিরা যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে কীভাবে নেতৃত্ব দিতে পারে। কারণ, তাদের পেস আছে। তাদের এভাবে আরও বেশি খেলা উচিত।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে সফরকারী বাংলাদেশের প্রথম জয়। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে জয় পায়নি এর আগে কখনো, সেই দক্ষিণ আফ্রিকাকেই তাদের মাঠে হারিয়ে দিল বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102