ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঠের বাইরে আর্জেন্টাইন খুদেরাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

মাস দুয়েক আগে করোনাভাইরাসের বড় ধাক্কা গেছে। আবার ফ্লু-জনিত অসুস্থতা পেয়ে বসেছে লিওনেল মেসিকে। অসুস্থ থাকায় গত ৪৮ ঘণ্টা ধরে মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন খুদেরাজ।

শুক্রবার দলের সঙ্গে করতে পারেননি অনুশীলন। রোববার লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে খেলতে পারবেন না সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ক্লাবের ওয়েবসাইটে শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

তবে আশা করা যাচ্ছে, মোনাকোর বিপক্ষে ম্যাচটি খেলতে না পারলেও বিশ্বকাপ বাছাইয়ের জন্য নির্ধারিত সময়েই আর্জেন্টিনা শিবিরে যোগ দিতে পারবেন মেসি।

আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলাকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। এরপর ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলবে এই পর্বের শেষ ম্যাচ। শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে দুইয়ে আছে আলবিসেলেস্তেরা।

এদিকে ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন পিএসজির আরেক তারকা সার্জিও রামোস। নতুন ক্লাবে আসার পর মাত্র পাঁচটি ম্যাচ খেলা সাবেক রিয়াল তারকা দলের সঙ্গে অনুশীলন করেছেন শনিবার।

তবে মোনাকোর বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা নেই। আন্তর্জাতিক বিরতির পর হয়তো পিএসজির হয়ে মাঠে নামতে পারবেন এই ডিফেন্ডার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102