ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিপুণের জন্য ভোট চেয়ে অপমানিত, প্রতিবাদ জানাতে যা করছেন হিরো আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী নিপুণের পক্ষে ভোট চাইতে গিয়ে অপমানিত হন হিরো আলম। সেই অপমানের প্রতিবাদ জানাতে এবার চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন হিরো আলম। আজ রবিবার মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন তিনি।

নতুন সিদ্ধান্তের বিষয়ে হিরো আলম বলেন, ‘এফডিসিতে নিপুণ আপুর জন্য ভোট চাইতে গিয়েছিলাম কয়েকদিন। তখন আমাকে কয়েকজন অপমান করেছে। এই অপমানের প্রতিবাদের জন্য এবার প্রযোজক সমিতির নির্বাচনে সদস্য পদে দাঁড়াবো।’

ডিশ ব্যবসায়ী থেকে মডেলিং শুরু করেছিলেন হিরো আলম। এরপর গান গেয়েছেন, চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। জাতীয় ও স্থানীয় নির্বাচনেও লড়েছিলেন। এবার তিনি অংশ নিচ্ছেন প্রযোজক সমিতির নির্বাচনে। হিরো আলম আরও বলেন, ‘শুনছি এবার প্রযোজক সমিতির নির্বাচনে দুইটা প্যানেল হবে। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102