ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চরম সংকটে শ্রীলঙ্কা, তেলের জন্য লাইনে অপেক্ষমান অবস্থায় মৃত্যু ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৩ বার পঠিত

খাদ্যদ্রব্যের আকাশচুম্বী দাম আর মুদ্রাস্ফীতিতে চরম অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কা। এরই মধ্যে জ্বালানি সুরক্ষায় কম মূল্যে পেট্রোল ও কেরোসিন কিনতে বিশাল লাইন তৈরি হয়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোতে। অন্যদিকে, দেশটির পৃথক দুই জায়গায় তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দুজন ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছেন কলম্বো পুলিশের মুখপাত্র নলিন থালড়ুয়া। খবর রয়টার্সের।

কলম্বোয় পুলিশের মুখপাত্র নলিন থালদুয়া বলেন, তেল কিনতে গিয়ে যে দুজন মারা গেছেন, তাদের বয়স সত্তরের কোটায়। দুটি ভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা পেট্রল ও কেরোসিন কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তারা জ্বালানি তেলের জন্য চার ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে ছিলেন।

শ্রীলঙ্কার পেট্রোলিয়াম জেনারেল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি অশোকা রানওয়ালা বলেছেন, অপরিশোধিত তেলের মজুত ফুরিয়ে যাওয়ায় দেশটির একমাত্র জ্বালানি শোধনাগার কার্যক্রম স্থগিত করেছে।

শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে তেলের পাম্পের সামনে লম্বা লাইনে মানুষকে দাঁড়াতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। দেশটির অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102