ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মারিওপোলে আত্মসমর্পণের রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউক্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৬ বার পঠিত

অবরুদ্ধ মারিওপোলে আত্মসমর্পণেরে রুশ প্রস্তাব প্রত্যাখান করেছে ইউক্রেন। স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) ভোর ৫টার মধ্যে (বাংলাদেশ সময় সকাল ৯টা) আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তাসংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিউপোল শহরে সকাল ১০টার মধ্যে মানবিক করিডোর খুলে দিতে চায়। এজন্য তারা কিয়েভের কাছ থেকে ভোর ৫টার মধ্যে লিখিত সম্মতি পেতে চায়। অর্থাৎ প্রস্তাবের লিখিত প্রতিক্রিয়া পেলে বাসিন্দাদের চলে যাওয়ার অনুমতি দিতে মানবিক করিডোর খুলবে রাশিয়া।

রাশিয়ার ন্যাশনাল সেন্টার ফর ডিফেন্স ম্যানেজমেন্টের প্রধান কর্নেল-জেনারেল মিখাইল মিজিনসেভের উদ্ধৃতি দিয়ে রিয়া নভোস্তি জানিয়েছে, স্থানীয় কর্মকর্তারা আত্মসমর্পণের শর্তে রাজি না হলে তাদের ‘সামরিক ট্রাইব্যুনালের’ মুখোমুখি হতে হবে।

তবে রাশিয়ার এই প্রস্তাবের পর সোমবার গভীর রাতে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, আত্মসমর্পণের কোন প্রশ্নই থাকতে পারে না। গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা তাকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা ইতোমধ্যেই রাশিয়াকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি।’

এদিকে অব্যাহত হামলার মধ্যেই ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দিয়ে সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার সাথে সব ধরণের আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান জেলেনস্কি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102