ads
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৬ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিনা বেগম (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দিবাগত রাত ১১টায় তিনি উপজেলার বাগুনিপাড়ায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বিনা বেগম বাগুনিপাড়ার বাসিন্দা বেকারির শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন।

পুলিশ জানায়, রাত ১১টায় কে বা কারা বিনাকে তার ঘরে এসে ছুরিকাঘাত করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছিল।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিনা বেগমের স্বামী রাতে বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে তিনি ঘরে ঘুমিয়েছিলেন। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102