ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করল বার্সা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৬ বার পঠিত

মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ০-৪ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন পিয়েরে-এমরিক আউবামেয়াং।

রবিবার রাতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোল উৎসব করলো বার্সা।

এর আগে লা লিগে দু’দলের প্রথম দেখায় বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল ২-১ গোলে জিতেছিল।
বার্সেলোনা প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৮টি শট নেয়। চোটের কারণে খেলতে না পারা করিম বেনজেমার অনুপস্থিতি রিয়ালের আক্রমণভাগে ফুটে ওঠে প্রকটভাবে। তাদের ১৪ শটের কেবল চারটিই থাকে লক্ষ্যে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। আর ২৯তম মিনিটে দলকে এগিয়ে দেন আউবামেয়াং। উসমান দেম্বেলের ক্রস থেকে হেডের মাধ্যমে রিয়াল গোলকিপার কোর্তোয়াকে পরাস্থ করেন এই ফরোয়ার্ড।

বিরতিতে যাওয়ার আগে ৩৮তম মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন আরাহো। এবারও গোলে সহায়তা করেন দেম্বেলে। ফরাসি এই তারকার কর্নার থেকে হেডে গোল করেন আরাহো।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সা। ৪৭তম মিনিটে সফরকারীদের আরও লিড বাড়ান ফেরান তোরেস। আউবামেয়াংয়ের ফ্লিক থেকে বল পেয়ে ডানদিক দিয়ে গোল করেন এই স্প্যানিশ।

৪ মিনিট পরে নিজের জোড়া গোল করার সঙ্গে সঙ্গে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দারুণ খেলা আউবামেয়াং। এবার তোরেস থেকে বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি এই গ্যাবোনিজ তারকা। যদিও প্রথমে গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়। তবে ভিএআর দেখে গোল দেন রেফারি।

চলতি মৌসুমে অনেকবার দেখা গেছে, খাদের কিনারা থেকে রিয়ালের ঘুরে দাঁড়ানোর ঘটনা। এখানে তাদের সেই সুযোগই দেয়নি বার্সেলোনা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ০-৪ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

লিগে এ ম্যাচ হেরেও অবশ্য অনেক ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট আনচেলত্তির শিষ্যদের। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। আর এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102