আশিক ইসলাম,মালয়েশিয়া প্রতিনিধি: শাওন আহমেদ কে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কার্যনির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা(জাসাস) মালয়েশিয়া শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্টান নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক প্রধান এর মাধ্যমে পবিত্র কুরআন তেলাওয়াতের দিয়ে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে জাসাস শাখার সিনিয়র নেতা হাজী আব্দুল হামিদ মিন্টু সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জাসাস মালয়েশিয়া শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক শেখ আসাদুজ্জামান মাসুম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নবীন দলের কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোঃরাশিদুল ইসলাম রাসেল,জাসাস সিনিয়র নেতা ইমতিয়াজ আবির,জাসাস সিনিয়র নেতা জাকারিয়া,জাসাস আমজাদ হোসেন মৃধার সভাপতি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া জাসাস সিনিয়র নেতা শাহিনুল ইসলাম শাহিন,জাসাস নেতা মুনতাসীর,কামাল,লাবিব,সালাউদ্দিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন দলের কার্যনির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক শাওন আহমেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।