ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃত্যু বেড়ে ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৫ বার পঠিত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে লঞ্চ ডুবির ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চার জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।

এর আগে ভোরে লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এ সময় লঞ্চের ভেতরে কোনো মরাদেহ পাওয়া যায়নি।

সোমবার (২১ মার্চ) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। ভোরে লঞ্চটি উদ্ধার করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএর ডুবুরি দল, কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ নিয়ে আট জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। তীরে আসা স্বজনদের সঙ্গে কথা বলে নিখোঁজ চার জনের তালিকা পেয়েছি। আমাদের উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।

রোববার (২০ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়।

সর্বমোট আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরা সবাই মুন্সিগঞ্জের, একজন সোনারগাঁওয়ের। দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পরিচয় পাওয়া পাঁচ জন হলেন- সোনারগাঁও হরিয়ান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে খাইরুন ফাতিমা (৪০), মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল ভূইয়া (৫০), রমজানবেগ এলাকার আরিফা (৩৫), তার শিশু সন্তান সাফায়েত (দেড় বছর), গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকার শিল্পা রানী।

নিখোঁজ চার জন হলেন- ঢাকা ডেমরার আব্দুল্লাহ আল যাবের আদনান (৩২), মুন্সিগঞ্জের মোসলেম উদ্দিন হাতেম (৫৫), আরোহী ও জোবায়ের হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102