ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলে পিকআপচাপায় প্রাণ গেল শিক্ষিকা-শিক্ষার্থীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে একটি পিকআপের চাপায় শিক্ষার্থী জেরিন তাসমিন মীনা(৭)ও ফাতেমা আক্তার (৩০) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার টেপড়া পিডিবি এলাকার স্কুল প্রাঙ্গনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জেরিন শিবালয় সোনালী ব্যাংক শাখার ম্যানাজার শহিদুলের মেয়ে ও শিক্ষিকা ফাতেমা উপজেলার ভাকলা এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী।

বিজ্ঞাপন

ওই স্কুলের পিয়ন বকুল বেগম জানান, স্কুলের বাচ্চারা বিদ্যালয় ভবনের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় স্কুল চত্ত্বরের ভিতরে থাকা পিকাপ ভ্যান বের হবার সময় ২য় শ্রেনীর ছাত্রী জারিনকে ও শিক্ষিকা ফাতেমাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই শিশু মারা যায়। অপর দিকে হাসপাতালে নেওয়ার পথে শিক্ষিকা নিহত হন। এ ঘটনায় আরো ছয় জন শিক্ষার্থী আহত হন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, দুর্ঘটনার পরে চালক পালিয়ে যায়। গাড়িটি স্টার্ট দেওয়ার সময় সম্ভবত গিয়ারে দেওয়া ছিল। এতে চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102