ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএলে তাসকিনকে দলে চেয়ে গম্ভীরের ফোন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর শুরু হতে যখন ৪ দিন বাকি তখন বিপাকে পড়েছে টুর্নামেন্টের নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

কনুইয়ের ইনজুরির কারণে সাড়ে ৭ কোটি রুপিতে কেনা দলটির পেস আক্রমণের অন্যতম অস্ত্র মার্ক উডকে পাচ্ছে না তারা।

এমন খবর শোনার পর থেকেই উডের বিকল্প খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। উডের বদলিতে কেন রিচার্ডসন, সাকিব মাহমুদ, ব্লেসিং মুজারাবানি, নাভিন উল হক এমনকি বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের নামও বলা হচ্ছে।

তবে উডের বিকল্প হিসেবে বাংলাদেশের আরেক বাঁহাতি পেসার তাসকিন আহমেদকে নাকি পছন্দ লক্ষ্ণৌয়ের মেন্টর গৌতম গম্ভীরের।

এরই মধ্যে তাসকিনকে দলে চেয়ে বিসিবিতে ফোন করেছেন ভারতের এ সাবেক অধিনায়ক।

গৌতম গম্ভীরের ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

রোববার সন্ধ্যায় বিসিবিকে ফোন করে গৌতম গম্ভীর জানান, এবারের আইপিএলে তাসকিন আহমেদকে চাচ্ছে লক্ষ্ণৌ দলে। তবে ২৬ তারিখে টুর্নামেন্ট শুরুর পর থেকে পুরো মৌসুমে খেলতে হবে তাসকিনকে।

এদিকে এ মুহূর্তে জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় দারুণ খেলছেন তাসকিন। ওয়ানডে সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও আছেন এ পেসার। তাই জাতীয় দলের খেলা ছেড়ে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের উদ্দেশ্যে তাসকিন রওনা দেবেন কি না সেটাই প্রশ্ন। এ বিষয়ে বিসিবির সিদ্ধান্ত কি?

জানা গেছে, তাসকিনকে আজকের (সোমবার) মধ্যেই লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানাতে হবে।

উল্লেখ্য, আইপিএলের মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল তাসকিনের নাম। কিন্তু সেই নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি ৫০ লাখ রুপির এই পেসারের ওপর। এবার তাসকিনের কপাল খুললেও তিনি আইপিএলে যুক্ত হতে পারবেন কি না সেটাই দেখার বিষয় এখন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102