ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্ধুসহ প্রাণ হারালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গায়ত্রীর বয়স হয়েছিল ২৬ বছর। অন্তর্জালে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছেন।

খবরে বলা হয়েছে, হলি উদযাপনের পর বন্ধু রাঠোরের সঙ্গে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। রাঠোর গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আঘাত হানে গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন চিত্রনায়িকা গায়ত্রী। অন্যদিকে রাঠোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সি এক পথচারী নারীও মারা গেছেন।

গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার ইউটিউব চ্যানেলের নাম জলসা রায়ুডু। সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজ করেছেন বহু তামিল সিনেমায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102