ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের সিদ্ধান্ত বদল, মা-সন্তানদের অসুস্থতার পরও দক্ষিণ আফ্রিকায় খেলবেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মা, শাশুড়ি, ছেলে ও দুই মেয়ে হাসপাতালে ভর্তি আছেন। রাজধানীর পৃথক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তাই পরিবারের পাশে থাকতে সোমবার (২১ মার্চ) রাতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সাকিব। পরিবারের অসুস্থতার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,সাকিবের মা,শাশুড়ি, সন্তান অসুস্থ। তারা হাসপাতালে ভর্তি। এজন্য রাতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল সে।কিন্তু দেশের কথা ভেবে প্রোটিয়াদের বিপক্ষে খেলবে ও।

এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন সাকিব। সেখানে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছেন। সিরিজে ১-১ সমতা রয়েছে। ফলে তৃতীয় ওয়ানডে শিরোপা নির্ধারণী ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। মা, শাশুড়ি, ছেলে ও দুই মেয়ে হাসপাতালে ভর্তি থাকার পর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, পরিবারের পাশে থাকতে রাতে দেশে ফিরছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকা থেকেই মা, ছেলে ও দুই মেয়ের নিয়মিত খোঁজখবর রাখছেন সাকিব। তার ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা- জ্বরে ভুগছেন।

বিশ্বসেরা অলরাউন্ডারের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের মা হার্টের রোগী। তার রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক নন।

এদিকে সাকিবের শাশুড়ির অবস্থাও বেশ খারাপ। তিনি ক্যান্সারে আক্রান্ত। বাঁহাতি ক্রিকেটারের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। ওখানেই তার চিকিৎসা চলছে।

সাকিবের স্ত্রী-সন্তান অবশ্য বাংলাদেশে থাকেন না। যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ছুটিতে দেশে ঘুরতে এসেছেন তারা। এর আগে আলাইনা হাসান অব্রি দেশে এলেও বাকি দুই সন্তান এবারই প্রথম এসেছে। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102