ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২২ বার পঠিত

গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।

সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিইআরসির গণশুনানিতে গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশ করেন কারিগরি মূল্যায়ন কমিটির আহ্বায়ক পরিচালক (গ্যাস) দিদারুল আলম।

পেট্রোবাংলা গ্যাসের দাম যে পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছিল তার চেয়ে কম হলেও দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়। সেই দাম প্রতি ঘনমিটারে ৩ টাকা ১১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি মূল্যায়ন কমিটি।

এর আগে পেট্রোবাংলা বিইআরসির কাছে মিশ্রিত গ্যাসের পাইকারি ব্যয় (২০২২ সালে প্রতি ঘনমিটার) ১৫ দশমিক ৩০ টাকা থেকে বাড়িয়ে ২০ দশমিক ৩৫ টাকা করার প্রস্তাব দেয়।

তবে মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করে দেখেছে এই ব্যয় বেড়ে দাঁড়াতে পারে ১২ দশমিক ৪৭ টাকা। একই সঙ্গে কমিটি মূল্যায়ন রিপোর্টে পেট্রোবাংলাকে অনুদান দেওয়ারও সুপারিশ করেছে।

এর আগে সবশেষ গ্যাসের দাম বৃদ্ধির আদেশে (২০১৯ সালে) পাইকারি দর প্রতি ঘনমিটার ১২ দশমিক ৬০ টাকা করা হয়। এর মধ্যে ইউনিট প্রতি ভর্তুকি দিয়ে ৯ দশমিক ৩৭ টাকায় বিক্রির নির্দেশ দেয় বিইআরসি।

চলতি বছরে সরবরাহ ব্যয় ১৫ দশমিক ৩০ টাকা বেড়ে দাঁড়াবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এ জন্য পেট্রোবাংলা ভোক্তা পর্যায়ে ২০ দশমিক ৩৫ টাকা করার দাবি জানায়।

কারিগরি কমিটি তাদের রিপোর্টে দেখিয়েছেন স্পট মার্কেট থেকে দৈনিক ৯৯ দশমিক ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা হচ্ছে। যা মোট গ্যাসের মধ্যে প্রায় ৩ শতাংশ। বিদায়ী অর্থবছরে গ্যাসের মিশ্রিত ব্যয় ২ দশমিক ৪০ টাকা কমে ১০ দশমিক ১২ টাকায় নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102