ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ছেলের লাঠির আঘাতে মা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত

ময়মনসিংহে পারিবারিক কলহ ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে মা নিহত হয়েছেন।

সোমবার সকালে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজা খাতুন (৭০) ওই গ্রামের মৃত জবান আলীর স্ত্রী।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত আব্দুল মান্নান ও তার স্ত্রী পালিয়ে গেছে।

পুলিশ জানায়, সকালে ছেলে আব্দুল মান্নানের স্ত্রী হাজেরা খাতুনের সঙ্গে হাফিজা খাতুনের ঝগড়া হয়। বিষয়টি জেনে আব্দুল মান্নান তার মায়ের ওপর চড়াও হয়।

একপর্যায়ে মান্নান ও তার স্ত্রী হাফিজা খাতুনকে কিল-ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহ ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলে ও ছেলের বউয়ের কিল-ঘুসিতে তিনি মারা গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102