ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না প্রধান শিক্ষিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সুরাইয়া সুলতানা (৫৪) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকেলে দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া (শিশটিরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের শাহ মো. আবুল কাশেম সাজুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী উপজেলা সহকারি শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, বিদ্যালয় ছুটির পর বিকেলে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন সুরাইয়া সুলতানা। পথে গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে পিছনে থাকা অপর একটি ইজিবাইক সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এসময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. মাহা তোছাদ্দেক সুরাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102