বলিউডের আলোচিত-সমালোচিত তারকা সানি লিওন চলতি মাসেই বাংলাদেশ সফরে এসেছিলেন। মূলত একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এসেছিলেন তিনি। তবে বাংলাদেশ সফরে আসার আগে-পরে তাকে নিয়ে কম বির্তক হয়নি সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে। আর এবার নিজের স্বামীর সঙ্গে বলিউড তারকাদের তুলনা করার একটি মন্তব্য নিয়ে কথা বলছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সানি লিওন নাকি বলিউডের প্রথম শ্রেণির তারকাদের স্ত্রীদের ওপর বেজায় চটেছিলেন।
তিনি ২০১১ সালে ‘বিগ বস’ এর প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে আলোচনায় এসে ‘জিসম-২’ সিনেমার মাধ্যমে অভিষেক করেন বলিউডে। আর তারপর বেশ কিছু সিনেমায় লাস্যময়ী ভূমিকায় দেখা গেছে তাকে।
আলোচিত-সমালোচিত এই অভিনেত্রীর দাবি, সহ-অভিনেতাদের থেকে তাদের স্ত্রীদের সঙ্গেই বেশি বন্ধুত্ব হয় তার। এরপরও তার আক্ষেপ, অভিনেতাদের স্ত্রীরা অনেকেই তার (সানি) সঙ্গে তাদের স্বামীদের অভিনয় করা পছন্দ করেন না। হয়তো ভয় পান, তার সঙ্গে তাদের স্বামীদের সম্পর্ক হয়ে যাবে।
এক সাক্ষাৎকারে সানি জানান, আমার নিজের স্বামী অতুলনীয়। আপনাদের স্বামীকে কেড়ে নেয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়াও তার দাবি- এমন অসহযোগিতারে কারণেই বলিউডে ভালো কাজের সুযোগ হাতছাড়া হয়েছে তার। সূত্র: আনন্দবাজার পত্রিকা