ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুক মামলায় ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত
ইলিয়াস হোসাইন ও সুবাহ । ছবি: সংগৃহীত

যৌতুক মামলায় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত তার জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেন।

গত ৩ জানুয়ারি ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের মামলা করেন তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। এতদিন তিনি জামিনে ছিলেন। আজ মঙ্গলবার মামলার জামিন শুনানির দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে আদালতে উপস্থিত থাকতে পারেননি ইলিয়াস। এ সময় তার আইনজীবী পুনরায় জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তার বিরুদ্ধে।

এদিকে এ বিষয়ে গণমাধ্যমকে সুবাহ জানান, হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর দুইবার আদালতে হাজির হননি গায়ক ইলিয়াস। এমনকি তাকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করেন। সেই ভিডিও আদালতে দাখিল করেন তার আইজীবী। বিচারক ভিডিওটি দেখে ইলিয়াসের জামিন বাতিলের আদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গত বছরের ১ ডিসেম্বর ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবহা। জানা গেছে, একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। যদিও ইলিয়াসের দাবি, সুবাহ এর আগেও বিয়ে করেছিলেন। এমনকি নানা অশ্লীল কাজেও জড়িত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102