ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও ১জনের লাশ ভেসে এসেছে ভাটিয়ারী সাগর উপকূলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারী সমুদ্র উপকুল থেকে নুরুল আবছার লাভলু (৩৭) নামে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে একদিনের ব্যবধানে একই জায়গা থেকে দুইটি লাশ উদ্ধার করা হলো। আজ মঙ্গলবার(২২ মার্চ) সকালে ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকুলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গাউছিয়া কমিটির টিম ও নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। নুরুল আবছার লাভলুর বাড়ি মীরসরাই উপজেলার দক্ষিণ ভূইয়া গ্রামে। তিনি পতেঙ্গায় ডুবে যাওয়া লাইটার জাহাজ এম ভি টিটু ১৪ তে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ একরামউল্লা।

উল্লেখ্য, গত ১৯ মার্চ (শনিবার) ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ ৪জনের মধ্যে মোঃ হানিফ শেখ নামে একজনের মৃতদেহ সোমবার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকুল থেকে উদ্ধার করা হয়। একই জায়গা থেকে মঙ্গলবার সকালে সাগরে ভেসে আসা আরেকটি লাশ উদ্ধার করা হয়। দুইটি লাশই উদ্ধার কাজে সহায়তা করেন গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখার মানবিক টিম।

এসময় উপস্থিত ছিলেন টিম লিডার সাংবাদিক মামুনুর রশিদ, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ নূরউদ্দিন, মুহাম্মদ তসলিম, জিকু, সাইফুল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ মাসুদ প্রমূখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102