ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেলারুশের অনেক সেনা রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে চান না: ইউক্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৫ বার পঠিত

বেলারুশের অনেক সেনা রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে চান না বলে দাবি করেছে ইউক্রেন।

আলজাজিরার খবরে বলা হয়, বেলারুশের সেনাবাহিনী রাশিয়ার আক্রমণে যোগ দিতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তবে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বহুসংখ্যক কর্মী ও কিছু কমান্ডার যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করেছেন।

মঙ্গলবার একটি টেলিগ্রাম পোস্টে, মন্ত্রণালয় বলেছে— রাশিয়ান বাহিনী তাদের স্থল আক্রমণে সফল হতে পারেনি, সেই কারণে এখন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যে রয়েছে। খবর আলজাজিরার।

তিনি আরও বলেন, মঙ্গলবার ১০০ রুশ সেনা নিহত হয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ ২৮তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102