ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একসঙ্গে আদুরীর কোলে এল চার সন্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬৭ বার পঠিত

বিয়ের ৮ বছর পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আদুরী বেগম কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী। আট বছর আগে তাঁদের বিয়ে হয়। সন্তান না হওয়ায় তাঁরা চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন।

গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে চিকিৎসকদের পরামর্শে আদুরী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।

চার নবজাতকের বাবা মনিরুজ্জামান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে কাজ করেন। আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্মে তিনি খুব খুশি বলে জানালেন। তিনি বলেন, গত ১ মার্চ আলট্রাসনোগ্রাম করে একসঙ্গে চার সন্তানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে চলাফেরা করতে হয়েছে। বর্তমানে চার নবজাতকই ভালো আছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ফারহানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গর্ভধারণের আট মাস পর এই চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে ছেলে নবজাতকের ওজন একটু কম। বাকি তিন মেয়ে নবজাতকের ওজন ও গঠন ঠিক আছে। চার নবজাতকই সুস্থ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102