ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসা থেকে চুরি গেল পগবার বিশ্বকাপ পদক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৮ বার পঠিত
Manchester United's Paul Pogba during the Premier League match at Old Trafford, Manchester. Picture date: Saturday August 14, 2021.

২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। গোটা টুর্নামেন্টেই দারুণ খেলেছিলেন পগবা। সেই বিশ্বকাপের পদক চুরি হয়ে গেছে তার। এরই মধ্যে চোরের দলকে ধরতে পুরস্কারও ঘোষণা করেছেন পগবা।

জানা গেছে, ওল্ড ট্র্যাফোর্ডে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে হেরে যায় পগবার ইউনাইটেড। পরাজয়ের দুঃখ বুকে নিয়ে ফিরতেই ব্যক্তিগত একটি দুঃসংবাদ শোনেন এই মিডফিল্ডার।

এই ম্যাচ চলাকালে তার বাসায় হানা দেয় এক দল চোর। সে সময় তার স্ত্রী গ্যালারিতে ছিলেন। তবে বাসায় ছিল তার দুই সন্তান। সন্তানরা ঘুমিয়ে থাকতেই চুরি করে পালিয়ে যায় চোরের দল।

চুরি যাওয়া মালামাল নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লা ফিগারোকে পগবা বলেছেন, “আমার মায়ের অলংকার এবং আমার বিশ্বকাপ জয়ের পদক চুরি গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল- ঘটনার সময় আমার দুই বাচ্চা বাসায় ছিল। তাদের সঙ্গে শুধু বাচ্চাদের দেখাশোনা করা আয়া ছিলেন। তিনি শব্দ শোনার পর আমার স্ত্রী ও নিরাপত্তারক্ষীদের জানান। বাচ্চাদের নিয়ে তিনি একটি কামরায় দরজা আটকে ছিলেন। ধাক্কাটা কাটিয়ে উঠতে তার কয়েক দিন লেগেছে। তবে স্বস্তির বিষয় হল বাচ্চাদের কিছু হয়নি।” তথ্যসূত্র: বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102