ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৩২ যাত্রী নিয়ে চীনের বিধ্বস্ত সেই বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৪ বার পঠিত

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংশিতে ধ্বংস হওয়া যাত্রীবাহী বোয়িং বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র লিউ লুসং বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিমানের ফ্লাইট রেকর্ডারকে সাধারণভাবে ব্ল্যাক বক্স বলা হয়। এটি বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস বা যন্ত্রাংশ, যেখানে বিমানের সব তথ্য সংরক্ষিত থাকে।

যে কোনো বিমান দুর্ঘটনার তদন্তে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। সাধারণত উড়োজাহাজের পেছনের দিকে থাকে এই যন্ত্রাংশটি।

গত ২১ মার্চ চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ১৩২ জন আরোহী নিয়ে গুয়াংশির দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, বিমানটি গুয়াংশির উঝৌ এলাকার আকাশে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় চলার সময় আচমকা পাহাড়ে আছড়ে পড়ছে।

আরো দেখা যায়, একদম খাড়াভাবে ভূমিতে পতিত হয়েছে বিমানটি। অর্থাৎ পতনের সময় বিমানটির সেটির সামনের অংশ নিম্নমুখী এবং পেছনের অংশ আকাশের দিকে ছিল। এই অবস্থায় অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে নামছিল সেটি।

চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসন (সিএএসি) বলছে, বোয়িং ৭৩৭ এর এমইউ৫৭৩৫ ফ্লাইটটি কুনমিং শহর থেকে গুয়াংঝু যাচ্ছিল। গুয়াংশি অঞ্চলের উঝৌ এলাকার আকাশে থাকাকালীন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। যদিও চীনের সরকারি গণমাধ্যমের খবরে বিধ্বস্ত বিমানে ১৩৩ জন ছিলেন বলে জানানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর বলছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি গুয়াংঝু যাওয়ার উদ্দেশ্যে বেলা ১টা ১১মিনিটে কুনমিং থেকে উড্ডয়ন করেছিল। বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছিল ২টা ২২মিনিটে। সেই সময় গুয়াংশির উঝৌ এলাকার আকাশে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৩৭৬ নট (৬৯৬ কিলোমিটার) গতিবেগে বিমানটি চলছিল।

বিমানটি মাত্র ১ মিনিট ৩৬ সেকেন্ডের ব্যবধানে ২৯ হাজার ১০০ ফুট উচ্চতা থেকে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় নেমে আসে। এর পরপরই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তার রেকর্ড ধরে রেখেছে চীনের বিমান পরিবহন শিল্প। এভিয়েশন সেইফটি নেটওয়ার্কের তথ্য বলছে, চীনে সর্বশেষ প্রাণঘাতী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল ২০১০ সালে। ওই সময় হেনান এয়ারলাইন্সের যাত্রীবাহী এমব্রায়ের ই-১৯০ বিমান বিধ্বস্তে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটে।

সূত্র: এএফপি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102